রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩ | ১৫ মহর্রম ১৪৪৮
রাঙ্গামাটিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
মোঃ সুমন বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে সারাদেশে নজিরবিহীন লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৩১শে জুলাই রবিবার সকাল ১০ঘঠিকার সময় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিশেষ অতিথি ছিলেন এ্যাড. দীপেন দেওয়ান ও সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশীদ মামুন, সমাবেশ জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.