1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

যশোরের অভয়নগরে স্থানীয় বিএনপি নেতার কাছে চাঁদা দাবি

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

যশোরের অভয়নগরে স্থানীয় এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কামাল খাঁ (৪৫) ও তার দুই সহযোগির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৬ মার্চ) রাতে ভুক্তভোগী নওয়াপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি পিয়ার আলী শেখ অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান। অভিযুক্ত কামাল খাঁ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের বাবু খাঁ’র ছেলে।বর্তমানে বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় বসবাস করেন তিনি। অপর অভিযুক্ত দুজন অজ্ঞাতনামা।অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামে বিএনপি নেতা পিয়ার আলী শেখের বাড়িতে কামাল খাঁ ও তার দুই সহযোগী (অজ্ঞাতনামা) অনধিকার প্রবেশ করেন। যার সিসিটিভি ফুটেজ রয়েছে।তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পিয়ার আলীর স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করেন। বিষয়টি জানতে পেরে পিয়ার আলী দ্রুত বাড়িতে আসেন এবং বাড়ির ভেতরে কেন তল্লাশি করা হচ্ছে তা জানতে চান। এসময় কামাল খাঁ ও তার দুই সহযোগী বাড়ির ভেতর অবৈধ স্লাব রাখা আছে বলে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।বিএনপি নেতা পিয়ার আলী শেখ বলেন, দাবিকৃত ১০ হাজার টাকা দিতে রাজি না হলে তারা আমাকে খুন করে লাশ গুম করাসহ সম্মানহানী করবেন বলে হুঁমকি দিয়ে চলে যান।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি