রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ | ৪ মহর্রম ১৪৪৮
মৌলভীবাজারে ২৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার-২
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রবিবার ১৭ই (এপ্রিল) দুপুর ০২ঃ২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার থেকে ১. আব্দুল মালিক (৩৫) এবং ২. সোহরাব হোসেন সোহাগ (৩৮) নামের দুই মাদক কারবারিকে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মালিক গয়গড় এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে এবং সোহরাব হোসেন সোহাগ দাশপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.