1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ

মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ

জুলফিকার রহমান, মেহেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

জুলফিকার রহমান, মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর-১,সদর ও মুজিবনগর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ অরুন বলেন, আমি মেহেরপুর বাসীকে কথা দিতে চাই মেহেরপুরে আর কখনো প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না। কোন মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। আমি মেহেরপুরবাসীর কাছে বিগত দিনের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাখছি। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি মেহেরপুরের বর্তমান প্রশাসন যিনি নির্বাচনের সাথে জড়িত আছেন মেহেরপুরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে মেহেরপুরকে শান্ত পরিস্থিতির মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাই না নির্বাচনে মানুষের প্রত্যাশা যেন ধ্বংস না হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ভোটকেন্দ্র থেকে আমরা যাব না। মাসুদ অরুন বলেন, পরিবারের সকলকে নিয়ে পাড়ায়, মহল্লায়, গ্রামে ইউনিয়নে সবাই ঐক্যবদ্ধ থেকে দুর্গ গড়ে তোলেন। কোনো ষড়যন্ত্র যাতে আমার ভোটের অধিকার ধ্বংস করতে না পারে। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান। পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থীর চিফ এজেন্ট অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনসারুল হক, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা। সমাবেশে মেহেরপুর ও মুজিবনগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি