রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ | ১৪ মহর্রম ১৪৪৮
মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫
আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশে শুক্রবার (১৮ জুন) মুক্তাগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটানীবাজার এলাকার রতন মিয়ার ছেলে শাওন মিয়া, তাজমহনপুরের আঃরাজ্জাকের ছেলে মাজহারুল ইসলাম,কমলাপুর এলাকার আশরাফ আলীর ছেলে কালু মিয়া, নিয়মিত মামলায় ২ জন হলেন বাশুরী এলাকার হুমায়ূনের ছেলে রুবেল মিয়া এবং মৃত আব্দুল হাইয়ের ছেলে হুমায়ূন সহ নিয়মিত ০২, পরোয়ানা মূলে ০৩ মোট ০৫ জন। নিয়মিত মামলায় গ্রেফতার করেছে জাহাঙ্গীর আলম, ওয়ারেন্টতামিল করেন এস আই আমিনুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর আলম।আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.