সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া- শ্রীনদী আঞ্চলিক সড়কের আলমমীরের কান্দিতে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মস্তফা বেপারী (৭৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শির খাড়া -শ্রীনদী আঞ্চলিক ড়কের আলমমীরের কান্দি মুন্সিবাড়ি সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোস্তফা বেপারী আলমমীরের কান্দির মৃত্যু আজিমউদ্দিন বেপারী ছেলে । এলাকাবাসীর দাবি করেন সড়কের দুই পাশে ইট, বালু, ইটেরখোয়া, রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ৬টা ৩০ মিনিটের দিকে শিরখাড়া - শ্রীনদী আঞ্চলিক ড়কের আলমমীরের কান্দি এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন মস্তফা বেপারী । এ সময় পেছন থেকে একটি দ্রুতগামীর মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে মোস্তফা বেপারী মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন ।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাজেদুল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহতের ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]