মাগুরায় অস্ত্রসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নডন এবং শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট। তারা সম্পর্কে আপন দুই ভাই। তাদের পিতার নাম মৃত মুন্সী শহীদুজ্জামান।
যৌথবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান নডনকে এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হলেও সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]