মাগুরায় মাথার উপর গাছের ডাল ভেঙ্গ প্রাপ্ত সাহা (২৫) ও মাহফুজ (২৫) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । নিহত প্রাস্ত দত্ত মাগুরার শ্রীপুরের নাকোল গ্রামের ভজন দত্তের ছেলে এবং মাহফুজ (২৬) শ্রীপুরের ঘাসিয়াড়া গ্রামের দিপুল মোল্লার ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা ফদিপুর মহাসড়কের মাগুরা সদর উপজেলার কেষ্টপুর নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় , মাগুরার শ্রীপুরের নাকোল থেকে মোটসাইকেলে করে মাগুরায় আসার পথে বাতাসে একটি গাছের ডাল ভেঙ্গে মোটর সাইকেল আরোহী দুই জনের মাথার উপর ভেঙ্গ পড়লে মোটর সাইকেল আরোহী প্রাপ্ত দত্ত (২৫) এবং মাহফুজ (২৬) নামে দুই জন গুরুতর আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক প্রাপ্ত দত্ত কে মৃত ঘোষনা করেন। অপর আহত মাহফুজকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠানো হয়েছে। এই দুই জনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে। মাগুরা হাইওয়ে থানার ওসি মো: রোকনুজ্জামান জানান, মোটসাইকেলে করে মাগুরায় আসার পথে গাছের ডাল মাথার উপর পড়লে দুই মোটসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রান্ত দত্ত নামে একজনকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপর জন মাহফুচকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথে কানাইপুরে তার মৃত্যু হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]