শীত মৌসুমে খেজুর গুড় ও পাটালির চাহিদা ঊর্ধ্বমুখী। প্রত্যেক বাড়িতে এই সময় পিঠা পায়েস তৈরি করা হয়। অনেকে আত্মীয় বাড়িতে পাঠান। এ জন্য মাগুরার গ্রামে শীত মৌসুম ক্রেতারা খেজুর গুড় পাটালি ক্রয় করে প্রতারিত হচ্ছেন। চিনি ও রং মিশ্রিত খেজুর গুড় ও পাটালি ক্রয় করে তারা প্রতারিত হওয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন। জেলায় প্রতিদিন যে পরিমাণ খেজুর গুড় ও পাটালি শহরে বিক্রি হয় সে পরিমাণ রস মাগুরায় উৎপন্ন হয় না। ফলে এগুলো কৃত্রিমভাবে চিনি ও রং দিয়ে তৈরি করা হয়। দামও বেশ বেশি।
জানা গেছে, জেলার বিভিন্ন গ্রামে শীত মৌসুমের শুরুতে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করা হয়। জেলায় শতাধিক গাছি রয়েছেন। তারা জেলায় খেজুর গাছগুলো কেটে রস সংগ্রহ করেন। খেজুর গাছের ডাল জ্বালানি হিসেবে ব্যবহার হয়। কার্তিক মাস থেকে খেজুর গাছ পরিষ্কার করা হয়। অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত গাছিরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন। অনেক গ্রামে গাছির অভাবে অনেক না কাটা অবস্থায় পড়ে থাকে। একটা গাছ থেকে সপ্তাহে এক দিন আধা ঠিলা থেকে এক ঠিলা রস সংগ্রহ হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]