মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। বাংলা ভাষায় তিনিই অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক।পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন। এই পর্বে তিনি বাংলায় মহাকাব্য, চতুর্দশপদী কবিতা, নাটক ও প্রহসন ইত্যাদি রচনা করেছেন।
যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ১৫৩তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। গত ২৯ জুন (সোমবার) কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়ী মধু পল্লীর আয়োজনে মধুপল্লীর ভিতরে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মধু পল্লীর কাস্টোডিয়ান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাগরদাঁড়ি মধু পল্লীর কাস্টোডয়ান মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো: রোকনুজ্জামান, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, মধুসূদন এ্যালবামের পরিচালক ও আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশান এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, সাংবাদিক: মোঃ ইমরান আহম্মেদ, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সহ-সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য,মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কেশবপুরের কপোতাক্ষ নদ পারের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ন দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮৫৩ সালে তিনি খ্রিষ্টান ধর্ম গ্রহণ করলে তখন থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়।
তিনি ‘মহাকাব্য: মেঘনাদবধ কাব্য (১৮৬১)নাটক: শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী, কৃষ্ণকুমারীপ্রহসন: একেই কি বলে সভ্যতা? এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁকাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, এবং চতুর্দশপদী কবিতাবলী (সনেট সংকলন)।
মহাকবির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি সাহিত্যিকদের উপস্থিতি ঘটবে বলে জানা গেছে। প্রতি বছর সাগরদাঁড়ীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]