1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভেড়ামারায় কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থীর গণমিছিল নীলফামারী–৪ আসনে জাতীয় পার্টি প্রার্থীর নেতৃত্বে মিছিল চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় বিএসএফ’র গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে। নিহত’র মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যান। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিলেন। এসময় নদীয়ার শিলবাড়ি বিএসএফ’র টহলদলের সামনে পড়েন। এসময় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেসময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল। ঘটনার ৪ দিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০ থেকে ১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদেও লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। এ ব্যাপারে বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে তার কাছে কোন নেই। খোঁজ খবর নেওয়া হচ্ছে, বিস্তারিত পেলে জানানো হবে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি