গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি:
আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বরগুনার বেতাগী উপজেলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন এই অভিযান পরিচালনা করেন।
বাজার মনিটরিং ও সচেতনতা বৃদ্ধি অভিযান চলাকালে ইউএনও বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, রমজানকে পুঁজি করে কোনো অবস্থাতেই পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা বা অতিরিক্ত মুনাফা আদায় করা যাবে না। ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা না করেন, সেজন্য তিনি মৌখিকভাবে প্রচারণা চালান এবং সতর্কবার্তা প্রদান করেন।
দণ্ড ও জরিমানা বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কিছু দোকানকে তাৎক্ষণিক নগদ অর্থ জরিমানা করা হয়।
"আসন্ন রমজানে ক্রেতারা যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা ভোগান্তির শিকার না হন, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বেতাগী।
জনমনে স্বস্তি উপজেলা প্রশাসনের এই ঝটিকা অভিযানে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরতে দেখা গেছে। স্থানীয় ক্রেতারা জানান, রমজানের আগে এমন তদারকি অব্যাহত থাকলে সিন্ডিকেট বা অসাধু চক্র সুযোগ নিতে পারবে না।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]