গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনার বেতাগীতে অসহায়, অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বেতাগী প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বেতাগী প্রেস ক্লাবের সভাপতি জনাব মো. কামাল হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র জনাব মো. শাহজাহান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. এনায়েত করিম।
বেতাগী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. নূরুল ইসলাম পান্না।
বেতাগী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান।
সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেতাগী প্রেস ক্লাবের সদস্য ও বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব লিটন কুমার চালী।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় বেতাগী প্রেস ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও তারা উৎসবের আনন্দ ভাগ করে নিতে স্থানীয় দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের তালিকা করে এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]