1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

বিয়ের পর প্রথম লোহরি উৎসবে ভিক্যাট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

উত্তর ভারতের শীতকালীন জনপ্রিয় উৎসব ‘লোহরি’। হিমালয় পর্বত মালার কাছাকাছি এলাকায় এই উৎসব প্রথম পালন করা হয়। আগুন জ্বালিয়ে একত্রে পালন করা হয় এই উৎসব। সঙ্গে থাকে নাচ-গান ও খাওয়া-দাওয়া। বিশেষ করে হিন্দু আর শিখরা এই উৎসব পালন করে থাকেন।

এবার এই উৎসবের আনন্দে মেতেছেন বলিউডের নবদম্পতি ভিকি-ক্যাট। এটিই তাদের বিয়ের পর একসঙ্গে প্রথম লোহরি উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের ছবি শেয়ার করেছেন ভিকি ও ক্যাটরিনা।

ভিকির ছবিতে দেখা গেছে, আগুনের সামনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন দুইজনে। ভিকির পরনে স্পোর্টসওয়্যার। আর ক্যাটরিনা লাল রংয়ের সালোয়ার-কামিজ পরেছিলেন। তবে ছবিটি কোথায় তোলা সে বিষয়ে কোনো উল্লেখ করেননি তিনি।

ছবি শেয়ার করে ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘হ্যাপি লোহরি’। সঙ্গে একটা ফায়ার ইমোজি। ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রামেও ছবি পোস্ট করেন।

গত বছরের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের রাজস্থানের জয়পুরে বিয়ের অনুষ্ঠান হয়। তিনদিন ধরে চলা সেই অনুষ্ঠান।

সূত্র: হিন্দুস্তান টাইমস, সংবাদপ্রতিদিন

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি