1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণে সিপিবি(এম)’র নিন্দা বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি পড়ে থাকায় দুর্ভোগ ডুমুরিয়ায় অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে পাউবো’র বাঁধ! অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে যুবককে কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু মোল্লাহাট শ্রমিক লীগ নেতা সোহাগ শেখকে গুলি করে হত্যা ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল মাগুরায় মাথার উপর গাছের ডাল ভেঙ্গে দুই মোটর সাইকেল আরোহী নিহত মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভন্ডুল

বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

বাচ্চু মল্লিক, বাগেরহাট
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বাচ্চু মল্লিক, বাগেরহাট: “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তর আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব), বাগেরহাট এর সহযোগীতায় র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারপত্র বিলি, ভ্রাম্যমান আদালত ইত্যাদি নানা আয়োজনে রবিবার দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে ক্যাবের উদ্যোগে র‌্যালী শেষে বাগেরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ) অনুপ দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট এর সহকারী পরিচালক শরিফা সুলতানা, জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, ক্যাব সভাপতি বাবুল সরদার, সম্পাদক অরিন্দম দেবনাথ, প্রফেসর হেমায়েত হোসেন খোকন, সারাফাত হোসেন বাবলু, প্রদীপ বসু সন্তু, এ্যাড: মোসা; শিরিনা খাতুন, প্রফেসর নার্গিস আক্তার লুনা, অসীম কুমার দাস, সাংবাদিক রব মোল্লা, নিলুফার ইয়াসমিন শেলী, কামরুজ্জামান মুকুল, বাচ্চু মল্লিক, পুলক সাহা প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, পণ্যের মান ও নিরাপত্তা কেবলমাত্র নিয়ন্ত্রক সমস্যা নয়, এটি জীবন, স্বাস্থ্য এবং নিরাপত্তার মানবিক অধিকার সংরক্ষণের জন্য অপরিহার্য। দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবার আরো দায়িতশীল আচরণ জরুরী।’ তিনি সকল ব্যবসায়ীকে ধর্মীয় ও নৈতিক অনুশাসন মেনে ব্যবসা করার জন্য আহব্বান জানান।
বক্তারা বলেন, ভোক্তাদের সচেতন করার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা জরুরী। প্রতিটি ব্যবসা প্রতিষ্টানে পণ্য মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত মুনাফার জন্য কোন অবস্থাতেই অবৈধ মজুদ করা যাবে না। ক্রয় ও বিক্রয়ের ভাউচার থাকতে হবে। স্টক-রেজিস্ট্রার নিয়মিত আপডেট করতে হবে।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি