রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ | ২১ মহর্রম ১৪৪৮
বাগেরহাটে জোয়ারের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জোবায়ের ফরাজী,বাগেরহাট বাগেরহাট,দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের পানিতে ডুবে জিনিয়াত (৪)নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে । জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, "ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানিতে বাড়ির উঠান ভরে গেলে বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় কালাম গাজীর কন্যা ও লিজা বেগম এর কন্যা জিনিয়াত বাড়ির পিড়ায় বসে খেলছিল। খেলার কোন এক পর্যায়ে জিনিয়াত উঠানের পানিতে পড়ে যায়। পরে মেয়ে জিনিয়াতকে পিড়ায় না দেখে তারা পানিতে খুঁজতে নেমে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করে"। মর্মান্তিক এ ঘটনায় জিনিয়াতের পরিবারসহ এলাকার শোকের ছাঁয়া নেমে এসেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.