রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২ | ১৩ শাওয়াল ১৪৪৭
বাগেরহাটে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাচ্চু মল্লিক,বাগেরহাট জেলা প্রতিনিধি : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাটে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বাগেরহাট সড়ক বিভাগ আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম প্রাং এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, প্রমুখ।
বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা (এন-৮০৭) জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে সড়কের নিরাপত্তাও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.