1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে ভাংচুরের অভিযোগে আটক বৈষম্যবিরোধী ৭ ছাত্র নেতা মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের ৩০ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি সুন্দরবন এলাকায় কুখ্যাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি পেশ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার

বাংলাদেশকে ১ কোটি টিকা দেবে ইউরোপীয় ইউনিয়ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টিরিংক একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে ইইউ রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। আমরা জানি, এটি পর্যাপ্ত নয়। তবে আমরা আশা করি, আরও বেশি দিতে পারব।

ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেন রেনজি টিরিংক। এ সময় দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউসহ উন্নত দেশের উদ্যোগহীনতার সমালোচনার জবাব দিতে গিয়ে টিকা দেওয়ার কথা জানান রাষ্ট্রদূত।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, উন্নত, ধনী দেশ যারা, তারা সব টিকা নিয়ে বসে আছে, আর ব্যবহারও করতে পারে না, ফেলে দিচ্ছে। এটা কী ধরনের ইথিক্যাল অ্যান্ড মর‌্যাল ভ্যালুজ?

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ইইউ রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, আমরা বলতে পারি, বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় অন্যতম চালিকাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। আমরা চলতি বছরের মধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডোজ টিকা সহায়তা দেব। ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যে মহামারি মোকাবিলায় ১৬ বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে। সুতরাং উন্নয়নশীল দেশের সহযোগিতায় আমাদের পদক্ষেপকে অবমূল্যায়ন করবেন না।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি