1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি

জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

জাহিদুল ইসলাম বেলাল ,কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি সম্পত্তি দখল করে গড়ে তোলা একটি অবৈধ দোকানঘর ভেঙে অপসারণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে জিরো পয়েন্ট এলাকায়।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার সরকারি জমি দখল করে সেখানে একটি দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি পরে স্থানীয়দের নজরে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে তা পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি জানতে পেরে কুয়াকাটা পৌর বিএনপিকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দোকানঘরটি ভেঙে সরিয়ে দেন। অভিযানে নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হায়দার শেখ এবং ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি