গোলাম সরোয়ার মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং বরগুনা-০২ আসনে আলহাজ্ব নুরুল ইসলাম মনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বেতাগীতে শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী পৌর অডিটোরিয়াম মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রীতি ও শান্তির আহ্বান:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জনাব মো: শাহজাহান কবির। তিনি তাঁর বক্তব্যে দলমত নির্বিশেষে এলাকায় শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "নির্বাচন শেষ, এখন আমরা সবাই ভাই ভাই। অন্য দলের কর্মী-সমর্থকদের ওপর কোনো হামলা বা সহিংসতা করা যাবে না। সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।"
উন্নয়ন ও মোনাজাত:
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব আলহাজ্ব মোঃ কামাল হোসেন খান ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। সভায় বক্তারা বিষখালী নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]