রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৩ জিলহজ ১৪৪৭
ফেনীতে ৪ কেজি গাঁজা সহ নারী মাদক কারবারি আটক
আবুল হাসনাত রিন্টু,ফেনী প্রতিনিধি: ফেনীতে ৪ কেজি গাঁজাসহ জাহেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর ইউনিয়নের ইমাম মার্কেটের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
এ সময় ৪ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। আটক নারী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গাঁজাসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.