রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ | ২১ মহর্রম ১৪৪৮
ফকিরহাটে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন
বাগেরহাট প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের ফকিরহাটে একটি শাড়ী চুরির অভিযোগ এনে এক মহিলাকে পিটমোড়া দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। রবিবার দুপুরে ফকিরহাট বাজারের লিঠন মার্কেটে একটি কাপড়ের দোকানে ওই মহিলাকে চুরির অভিযোগ এনে পিটমোড়া দিয়ে বেঁধে রাখা হয়। মহিলা বার বার পা ধরে বলছিল আমি চুরি করিনি আমি কাপড় কিনতে এসেছি। দোকানের মালিক শেখ শহিদ জানায় মহিলা চুরি করতে এসেছিল তাই তাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ মহিলাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.