1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুয়ায় নানা সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‎ ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করেন সেনাপ্রধান বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ হাসানের পিতার ওপর হামলা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ১০ পটুয়াখালী-৪ ইসলামী ভোটে বিভাজন ধীরে এগোচ্ছে বিএনপি চাঁদপুরেশাহরাস্তিতে বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ অ্যাডমিনকে গ্রেপ্তার সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা যশোর আচরণবিধি লঙ্ঘন; বিএনপি ও জামাত প্রার্থীকে জরিমানা নড়াইলে ‘জনগণের মুখোমুখি’ প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা

প্রাথমিকের ছুটিও ৩০ জুন পর্যন্ত বাড়ল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে।

আজ শনিবার (১২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ সময় নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞতিতে আরও জানানো হয়, প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষার্থীদের যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

এদিকে করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফায় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। শনিবার (১২ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি