রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ | ১৪ মহর্রম ১৪৪৮
পাবনা সাঁথিয়ায় ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়া থানা পুলিশ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের দুলাল মোল্লার ছেলে সুরূজ মোল্লা (৩২), মৃত শাহাদৎ শেখের স্ত্রী বানু খাতুন (৬০), মৃত আছান প্রামাণিকের ছেলে মুকুল প্রাং (২৭), মৃত লোকমান প্রামাণিকের ছেলে বাবু প্রাং (২৭) এবং বেড়া উপজেলার নাটিয়াবাড়ী গ্রামের শুকুর কাজীর ছেলে হানিফ (৪৮), রাজনারায়নপুর গ্রামের মজনু শেখের ছেলে মাহফুজ শেখ (৩৭), নান্দিয়ারা গ্রামের আকাশের স্ত্রী মাবিয়া খাতুন (২৭)। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.