1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার

পাকিস্তানে বিচ্ছিন্নতাবিরোধী অভিযানে ২০ সন্ত্রাসী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

পাকিস্তানে বিচ্ছিন্নতাবিরোধী অভিযানে কমপক্ষে ২০ সন্ত্রাসী নিহত হয়েছেন। গত বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে দুটি সেনা চৌকিতে হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর সামরিক অভিযান ও পাল্টা হামলায় এসব সন্ত্রাসী নিহত হন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

বিবৃতিতে জানানো হয়, ‘বেলুচিস্তানের পাঞ্জগুর ও নোশকিতে বিচ্ছিন্নতাবিরোধী অভিযানে মোট ২০ সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী আজকে বিচ্ছিন্নতাবিরোধী অভিযান সম্পন্ন করেছে।’

এর আগে গত বুধবার বেলুচিস্তানে দুটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন সেনাসদস্য এবং ১৩ জন ছিলেন সন্ত্রাসী। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটিই ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।

পাঞ্জগুর ও নোশকি জেলায় চালানো ওই হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান ন্যাশনালিস্ট আর্মি (বিএলএ)। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি মাত্র কিছুদিন আগে প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এই বিবৃতির পর শনিবার রাতে পৃথক বিবতি দিয়েছে বিএলএ। এতে সেনাবাহিনীর হামলায় ১৬ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে বিবৃতিতে তারা আরও দাবি করেছে যে, তাদের ‘সকল লক্ষ্য অর্জিত হয়েছে’।

এর আগে, গত জানুয়ারি মাসের শেষের দিকে গোয়াদার বন্দরের কাছে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হন। ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ বন্দর নির্মাণ করছে চীন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি