1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার

পাঁচ তারকা হোটেলে বসবে পরীর জন্মদিনের পার্টি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

রাত পোহালেই আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। প্রতি বছর ২৪ অক্টোবর দিনটা জমকালো আয়োজনে উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে পরীর জন্মদিনের পার্টি।

আগেই পরীমণি জানিয়েছেন, এবার কেবল প্রকৃত আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ দেবেন তিনি। কথা অনুযায়ী ইতোমধ্যে অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড। সেই কার্ডেই দেখা গেল একটি বিশেষ বার্তা।

পরী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

লাল ও সাদা রঙের কার্ডটিতে রয়েছে পরীর জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য। এই পার্টি অনুষ্ঠিত হবে রেডিসন ব্লুতে। রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শুরু হবে আয়োজন। তবে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্যও রাখা হয়েছে পোশাক বিষয়ক শর্ত। পরীর পার্টিতে অংশ নেওয়ার জন্য ছেলেদের পরে যেতে হবে সাদা রঙের পোশাক, নারীদের পরতে হবে লাল রঙের পোশাক। তবেই গেট দিয়ে প্রবেশের সুযোগ মিলবে।

রাতে পার্টি করলেও দিনের বেলায় পরী থাকবেন অন্য কাজে। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিন কাটাবেন তিনি। তাদের সঙ্গে কেক কাটবেন, বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করবেন।

বলে রাখা প্রয়োজন, গত বছর পরীমণির জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর আগের বছর তিনি বেছে নিয়েছিলেন হোটেল সোনারগাঁ। অর্থাৎ পরীর জন্মদিন মানেই পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন, এ যেন অঘোষিত নিয়মে পরিণত হয়ে গেছে।

প্রসঙ্গত, পরীমণির হাতে বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি অংশ নিয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে। শিগগিরই যোগ দেবেন ‘প্রীতিলতা’র পরবর্তী ধাপের চিত্রায়নে। ‘বায়োপিক’, ‘অন্তরালে’সহ আরও কিছু সিনেমাও রয়েছে তার ঝুলিতে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি