1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুয়ায় নানা সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‎ ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করেন সেনাপ্রধান বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ হাসানের পিতার ওপর হামলা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ১০ পটুয়াখালী-৪ ইসলামী ভোটে বিভাজন ধীরে এগোচ্ছে বিএনপি চাঁদপুরেশাহরাস্তিতে বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ অ্যাডমিনকে গ্রেপ্তার সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা যশোর আচরণবিধি লঙ্ঘন; বিএনপি ও জামাত প্রার্থীকে জরিমানা নড়াইলে ‘জনগণের মুখোমুখি’ প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, গত রোববার (৩০ মে) সন্ধ্যায় বিজয় সরণিতে যানজটে আটকে থাকা অবস্থায় মন্ত্রী এ ছিনতাইয়ের কবলে পড়েন।

আজ মঙ্গলবার (১ জুন) একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানা যায়, একজন সাংবাদিক একাধিকবার ফোন করলেও ফোন না ধরার কারণ জানাতে গিয়ে প্রসঙ্গক্রমে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ার বিষয়টি উঠে আসে।

সাংবাদিকদের সঙ্গে গল্প করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণীতে ছো মেরে মোবাইল ফোনটা নিয়ে গেছে। ছেলেটা (মন্ত্রীর ছেলে) আমেরিকা থেকে এক হাজার ডলার দিয়ে কিনে পাঠিয়েছে। গাড়িতে পতাকাও ছিল। এ সময় মন্ত্রীর গাড়ির গ্লাস খোলা ছিল বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোবাইলের আইএমই নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন মন্ত্রীর পিএস।

ওসি সেলিমুজ্জামান বলেন, পরিকল্পনামন্ত্রী অফিস শেষ করে বিজয় সরণি হয়ে বাসায় ফিরছিলেন। সেখানে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।

মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহসান খান বলেন, মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ও তেজগাঁও বিভাগ পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তকরণের কাজ চলছে।

মন্ত্রীর গাড়ির সামনে ও পেছনে নিরাপত্তা প্রটোকল থাকার পরও ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি