1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে ভাংচুরের অভিযোগে আটক বৈষম্যবিরোধী ৭ ছাত্র নেতা মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের ৩০ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি সুন্দরবন এলাকায় কুখ্যাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি পেশ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার

নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নড়াইলে একটি জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (০৯ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে শহরের থানা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক শান্তি স্বর্ণকার লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী সজল জুয়েলার্সের মালিক শান্তি স্বর্ণকার জানান, তিনি লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত সজল জুয়েলার্স দোকানের মালিক এবং প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা করে আসছেন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি দোকান খুলে স্বর্ণালংকারসহ একটি ব্যাগ তার বসার চেয়ারের ওপর রাখেন।এ সময় অজ্ঞাত পরিচয়ের ৩ জন নারী ও ২ জন পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন তাকে মেঝেতে টাকা পড়ে থাকার কথা বলে বিভ্রান্ত করলে তিনি নিচে তাকান। সেই সুযোগে মুহূর্তের মধ্যে তারা স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।পরে তিনি দেখতে পান ব্যাগটি আর নেই। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, প্রায় ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার পরপরই তিনি আশপাশে খোঁজাখুঁজি করলেও তাদের আর সন্ধান পাননি।একই কৌশলে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা দুই নারীকে হাতেনাতে আটক করে।আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়ি জেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী হাবিবা আক্তার (২৪) একই এলাকার আনোয়ার আলীর মেয়ে মরিয়ম খানম (৩০)। এ সময় চোর দলের অপর সদস্য হাসিনা বেগম (৩৪) কৌশলে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, আটক দুই নারী একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা চুরিসহ অন্যান্য অপরাধে জড়িত।লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে, চোর চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি