মোঃ মনিরুজ্জামান, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সিদ্দিকুল আলমের নেতৃত্বে এক বিশাল জনসমাবেশ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুল আলমের ডাকে কিশোরগঞ্জ স্টুডিও মাঠে অনুষ্ঠিত এ জনসমাবেশে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিদ্দিকুল আলম বলেন, জাতীয় পার্টি মানেই উন্নয়ন, জাতীয় পার্টি মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আমি অতীতেও এই এলাকার মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব ইনশাআল্লাহ। নীলফামারী–৪ আসনকে উন্নয়নের মডেল আসনে রূপান্তর করতে নাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। এই সময়ে দেশ ও জনগণের স্বার্থে একটি শক্তিশালী জাতীয় পার্টির সংসদে উপস্থিতি অত্যন্ত জরুরি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করি। তিনি বলেন আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ কিশোরগঞ্জকে পৌরসভায় রূপান্তরিত করা সমাবেশ শেষে মোঃ সিদ্দিকুল আলমের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়, যা কিশোরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জাতীয় পার্টির পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]