মো: মনিরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]