
মো মনিরুজ্জামান, কিশোরগঞ্জে উপজেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল ও অকটেন মজুত করে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া। অভিযানকালে সহায়তা করে থানা পুলিশ। জানা যায়, গত এক সপ্তাহ ধরে ডিসির মোড় এলাকার ব্যবসায়ী সেলিম রেজা অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল ও অকটেন মজুত করে সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি করে আসছেন। আজকে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার বিভিন্ন তেল পাম্পে তেল মজুত পরীক্ষা করা হয় এবং ক্রেতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, আজকে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুত করার দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। মজুত করা তেল ক্রেতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।