রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩ | ২৩ জিলকদ ১৪৪৭
নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন
জুলফিকার রহমান মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে ধর্ষণের দায়ে মোজা শেখ ওরফে মোজা কবিরাজকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার চিতল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসার নামে স্বামীকে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ২০২১ সালের ৩ মার্চ মেহেরপুর সদর থানায় মামলা হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল এবং সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.