রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ | ২১ মহর্রম ১৪৪৮
নানার বাড়ি পানিতে ডুবে কোটচাঁদপুরের শিশুর মৃত্যু
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর গাবতলা পাড়ায় হামিম (৪) নামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতার নাম মোস্তো।
রবিবার (২৩শে মে) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি নানার বাড়ি বেড়াতে যায় ।এলাকাবাসী জানান, আনুমানিক দুপুর ১১টার দিকে নানার বাড়ির পিছনে পুকুরে শিশুটি গোসল করতে নামে। এক পর্যায়ে গভির পানিতে গেলে শিশুটি ডুবে মারা যায়। পুকুর টি কিছু দিন আগে খনন করায় অনেক গভীর ছিল।পরে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে তার নানার বাড়ির আত্মীয়রা শিশুটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতঃ ঘোষণা করেন। বর্তমানে কোটচাঁদপুরে শিশুটির বাড়িতে শোকের মাতম বইছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.