দৌলতপুর থানা প্রতিনিধি: খুলনা মহানগরীর দৌলতপুরে রাশিকুল আলম রাশু হত্যায় জড়িত ইসমাইল হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
ইসমাইল দিঘলিয়ার সেনহাটির মো: শামসুল আলমের ছেলে। ডিবির ওসি তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য , খুলনা মহানগরীর দৌলতপুরে রাশিকুল আলম রাশু (৩৬) নামের এক যুবদল নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]