মো: শামীম শেখ দিঘলিয়া খুলনা। খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ ২০২৫) দুপুরে দিঘলিয়া উপজেলা চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পুলিশ এর দিঘলিয়া থানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল খুলনা। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানাতে হবে। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে জনাব মোঃ মাহবুবুর রহমান পুলিশ সুপার খুলনা বলেন, দিঘলিয়াকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশের সাথে সহযোগিতা করার আহ্বান জানান। সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]