রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
তিতাসে ইয়াবাসহ ছয় মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ৪০ পিছ ইয়াবাসহ ছয় মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার শোলাকান্দি গ্রামের শফিক সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মেঘনা উপজেলার পাড়ারবন্দ গ্রামের গাজী জসিম উদ্দিনের ছেলে মোঃ রাইজ উদ্দিন(৩৫)।তিতাস থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই করিম ও এ এস আই সুমন
শোলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামি রাইজ উদ্দিনের নামে তিতাস,দাউদকান্দি, মেঘনা ও চট্টগ্রামের বাকুলিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং প্রতিটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরওনা রয়েছে।মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.