1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত বরগুনা বেতাগীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত দিঘলিয়ায় অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত কেশবপুরে জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন মেহেরপুর গাংনীতে ট্রাকসেল টিসিবি পণ্য ইলেক্ট্রনিক্সের দোকানে বিক্রি যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার দামের রাডার ধ্বংস করেছে ইরান বেসরকারি পাট,সূতা,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার

ঢাকায় পৌঁছাল চীনা উপহারের ৫ লাখ টিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনা দূতাবাস সূত্র জানায়, ঢাকা পৌঁছানো এসব টিকা আজ বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

এর আগে মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান টিকা আনতে বেইজিং গেছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার (১০ মে) জানিয়েছিলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে দেশটি। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে।

ভারতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি টিকা রফতানি বন্ধ করে দেয়। ফলে ভারতের সেরাম থেকে বাংলাদেশের কেনা বাকি দুই কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রাশিয়ার ‘স্পুতনিক ভি’ এবং চীনা কম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি