ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া এলাকায় ভদ্রা নদীর তীরে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই অবাধে ইটভাটা পরিচালনা করে আসছে খলসী গ্রামের আজিজুর মোড়ল। মেসার্স আল্লারদান ব্রীকস (এডিবি) নামে ভাটাটি পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নাম ভাঙিয়ে নদীর চর দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয় এ ইটভাটা।
কিন্তু বৈধ কাগজপত্র না থাকলেও ভাটা মালিক বিভিন্ন সময় প্রশাসনকে ম্যানেজ করে তা চালিয়ে আসছেন। বিগত ১৭ বছরে তিনি প্রভাবশালী হিসেবে এলাকায় নিজেকে বেশ পরিচিতি ঘটান। আওয়ামীলীগ সরকারের পতনের পর সম্প্রতি রাজনৈতিক ভোল পাল্টে অনৈতিক সুবিধা ভেগের পাঁয়তারা করছেন তিনি।
ভাটা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ১৭/২ পোল্ডার বেড়ি বাঁধটি কেটে নিজের ভাটার কাজে ব্যবহার করছেন। ভাটার চিমনি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পরিবেশ আইন তোয়াক্কা না করে কৃষি জমির উপর পাড়ান তৈরি করা হয়েছে। ওয়াপদা কেটে ইটের পাড়ানে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছেন। এতে একদিকে যেমন ফসলি জমির ক্ষতি হচ্ছে তেমনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটায় কুলবাড়িয়া এলাকা প্লাবন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইটভাটার বিষাক্ত ধোয়ায় নষ্ট হচ্ছে বোরো ধানসহ ফসলি জমি। সম্পূর্ণ লোকালয়ে বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে এ ইটভাটা। এমন ভাটার সংখ্যা ডুমুরিয়া উপজেলায় অনেক রয়েছে। এর অধিকাংশ ইটভাটার কারণে কৃষি জমির ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কিছু ভাটায় ছাড়পত্র দিলেও অধিকাংশ ভাটাগুলো ঝুলিয়ে রেখেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]