1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভেড়ামারায় কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থীর গণমিছিল নীলফামারী–৪ আসনে জাতীয় পার্টি প্রার্থীর নেতৃত্বে মিছিল চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

ডিমলায় অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

নুর মোহাম্মদ সুমন, নীলফামারি জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০-এপ্রিল) সকালে সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এই কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

২০২২-২৩ অর্থ বছরে দ্বিতীয় পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে উপজেলার ১০ টি ইউনিয়নে ২ হাজার ৪ শত ৯৯ জন অতি দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছে। প্রতিদিন ৪ শত করে ৪০ দিনে ১৬ হাজার মোট ৩ কোটি ৫৯ লক্ষ ৮৫ হাজার ৬ শত টাকা পাবে। এবারও ইজিপিপি কর্মসূচির কাঁচা রাস্তায় মাটি কাটা শ্রমিকদের তাদের পারিশ্রমিক ভাতা মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে পরিশোধ করা হবে।

উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার কাজ করছে। এজন্য উপজেলার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগীতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি