রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ১৩ জিলহজ ১৪৪৭
টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর মোর্শেদ গ্রেফতার
বিধান রায় টাঙ্গাইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ আগস্ট) টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃত মোর্শেদ একই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে।জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মো.দেলওয়ার হোসেন জানান, পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল মোর্শেদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিজ বাসায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় তার বাসায় খাটের নিচ থেকে ২ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.