1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান ভোটারদের দুয়ারে

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করেছেন। ভোট চেয়ে তিনি দিন-রাত উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নিত্যানন্দনপুর ইউনিয়নের বকশিসপুর বাজারে গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎পথসভায় অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে।তিনি বলেন, নির্বাচিত হলে শৈলকুপাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সহিংসতা ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। পথসভা শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।হিন্দু অধ্যুষিত ওই এলাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি