1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মো: পারভেজ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মোঃ পারভেজ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ সোগানে ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১০ আগস্ট মেলা শেষ হবে।

সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি বেসরকারি ২৪ টি নার্সারী স্টল প্রদর্শন করেছে।

এর আগে শহরের পায়রা চত্বর থেকে মেলা উপলক্ষ্যে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, জেলা সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

র‌্যালিটি পোস্ট অফিস মোড় ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলায় জেলার বিভিন্ন নার্সারি উদ্যোক্তারা বাহারি ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা প্রদর্শন করেন। এ ছাড়া ছাদবাগানে রোপন উপযোগী গাছ-গাছালির পসরা সাজিয়েছেন নার্সারি উদ্যোক্তারা। সুলভ মুল্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রয় করা হবে স্টলগুলোতে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি