রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৫ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩ | ১৯ মহর্রম ১৪৪৮
ঝিনাইদহে নতুন করে করোনায় আক্রান্ত ৪২ জন
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমনিঃ
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ বা উপসর্গে কেউ মারা যায়নি। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪২ জন। টেস্ট করা হয়েছে ১৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৯,১৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ২৬৪ জনের। আক্রান্তের হার ২৩.০৭ % ভাগ।ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ জানান, বুধবার সকাল পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে ১৮২ জনের নমুন পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৩ দশমিক ০৭ ভাগ। করোনা ইউনিটে ভর্তি আছে ১৪ জন। এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮,০৫৬ জন।এ ছাড়া করোনায় নতুন করে আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৭ জন, শৈলকুপায় ৫ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কালীগঞ্জে ৫ জন ও কোটচাঁদপুর উপজেলায় ৩ জন। মহেশপুর উপজেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.