রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ | ২১ মহর্রম ১৪৪৮
ঝিনাইদহে চুটলিয়া গ্রামে যুবককে কুপিয়ে হত্যা
মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহ,দৈনিক শিরোমনিঃ
ঝিনাইদহ সদর উপজেলার চুটরলিয়া গ্রামে সম্রাট হোসেন নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চুটলিয়া দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে। পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন শনিবার রাত সাড়ে দশটার দিকে চুটলিয়া দক্ষিণ পাড়ার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের লাশটি পড়ে ছিল। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সত্যতা প্রকাশ করে জানিয়েছেন তিনি এখন ঘটনাস্থলে রয়েছেন। গ্রামবাসী অভিযোগ করেছেন এর আগে একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে সবুজের সঙ্গে নিহত সম্রাটের বিরোধ ছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.