1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

জুভেন্টাসকে ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে চেলসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে জুভেন্টাসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। প্রথমার্ধে তারা একটি গোল দিলেও দ্বিতীয়ার্ধে দেয় আরো তিনটি গোল।

এই জয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চেলসি। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে দ্বিতীয় স্থানে। তারা অবশ্য আগেই নিশ্চিত করেছে নকআউট পর্ব।

ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় কর্নার পায় তারা। হাকিম জিয়েখের কর্নার থেকে পাঠানো বলে হেড দিয়ে টনি রুদিগের দেন সতীর্থ ট্রেভোহ চালোবাহকে। তিনি বল জালে জড়াতে ভুল করেননি।তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।

বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান রিস জেমস। এ সময় বক্সের মধ্যে বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন তিনি। ৫৮ মিনিটে কালাম হাডসন ওডোই গোল করলে ব্যবধান হয় ৩-০। এ সময় জটলার মধ্য থেকে রুবেন লফটাস চেক বামদিকে বল দেন হাডসনকে। তিনি বাম পায়ের শটে জালে পাঠান বল।

যোগ করা সময়ে (৯০+৫) টিমো ভেয়ার্নার জুভেন্টাসের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। এ সময় বামদিক থেকে হাকিম জিয়েখের ক্রসে গোল পোস্টের কাছে পা লাগিয়ে নিশানা ভেদ করেন ভেয়ার্নার। তাতে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় থমাস তুখোলের শিষ্যদের।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি