ডিমলা উপজেলা প্রতিনিধি: ডোমার-ডিমলাকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরে কাজ চলছে — এমপি মাওলানা আব্দুস সাত্তার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। তিনি জানান, ডোমার ও ডিমলার সাধারণ মানুষের যেকোনো সমস্যা, ন্যায্য দাবি এবং গঠনমূলক পরামর্শ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন মতামত ও অভিযোগ ইতোমধ্যে গুরুত্বসহকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সংসদ সদস্য উল্লেখ করেন, “ডোমার-ডিমলাকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি ডোমার-ডিমলার সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]