জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি সমন্বয় পরিষদ এ কর্মসূচি পালন করে।রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।
কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের জ্যেষ্ঠ সভাপতি হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, মামুন এ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন। বক্তারা দাবি জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন জরুরি। এ সময় তারা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]