1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত বরগুনা বেতাগীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত দিঘলিয়ায় অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত কেশবপুরে জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন মেহেরপুর গাংনীতে ট্রাকসেল টিসিবি পণ্য ইলেক্ট্রনিক্সের দোকানে বিক্রি যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার দামের রাডার ধ্বংস করেছে ইরান বেসরকারি পাট,সূতা,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। পরে জামায়াতের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে এ ঘটনা ঘটে।উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ছাড়া বিএনপির রানা আলীর নেতৃত্বে ১৫ জন এবং গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ১৮ জন জামায়াতে যোগদান করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলবিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন সেক্রেটারি গোলাম রসুল ,সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডাক্তার আহমদ মনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলি জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা ও কাজে মিল না থাকায় জামায়াতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকব। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাব না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করব।চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সবাই যোগদান করেছেন। ভালোর সঙ্গে থাকার জন্য সবাইকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি