রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২ | ১৩ রমজান ১৪৪৭
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় ছাএলীগ নেতা নিহত
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
চাঁদপুরে রেলক্রসিং দ্রুতগতিতে পার হওয়ার সময় মেহেদী হাসান রুবেল (২৮) নামের এক সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তাঁর সহপাঠী মোহাম্মদ রাজন খান। আজ ২৯ মে শনিবার বেলা সাড়ে বারোটায় সময় চাঁদপুর শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তার মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.