1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

চাঁদপুরে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ছিঁড়ে ছাত্রী আহত

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ওমর ফারুক: চাঁদপুর জেলা প্রতিনিধি:চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে এশা সূত্রধর (১৬) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১ এপ্রিল:-২০২৬খ্রি:) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত এশা সূত্রধর চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার খোকন সূত্রধরের মেয়ে। ঘটনার পরপরই শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সিলিং ফ্যানটি সরাসরি ছাত্রীর মাথায় পড়ায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে আকস্মিকভাবে ফ্যান খুলে পড়ার ঘটনায় বিদ্যালয়জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন কোনো কিছু বুঝে ওঠার আগেই মাথার ওপর থেকে সচল ফ্যানটি ছিঁড়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেও এশা গুরুতর আহত হয়।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিদ্রুত বিদ্যালয়ের প্রতিটি কক্ষের ফ্যান ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল ও অভিভাবকরা।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি